
‘মানব সেবায় বাংলাদেশ’ নোয়াখালী জেলা শাখার উদ্যোগে সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ অক্টোবর) জেলার চৌমুহনী মোরশেদ আলম কমপ্লেক্সে অনুষ্ঠিত এই সংবর্ধনায় মানব সেবায় বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে নোয়াখালীর একজন অসহায় নারীকে সেলাই মেশিন উপহার দেওয়া হয়। এর আগে, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, প্রতি বছর ঈদে অসহায় বাচ্চাদের মুখে হাসি ফুটাতে ঈদ বস্ত্র বিতরণ করে সংগঠনটি। এ ছাড়া রক্তদান, অসুস্থ ও দুস্তদের সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম ও বার্ষিক পিকনিকও করা হয়।
মোহাম্মদ উল্যাহ সুজনের অনুপ্রেরণায় ২০১৯ সালে মানব সেবায় বাংলাদেশ নামে সংগঠন গঠিত হয়। পরবর্তীতে বিভাগীয় ও জেলা উপজেলায় কমিটি গঠন করে সামাজিক বিভিন্ন কার্যক্রম করা হয়।




