
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদলের নেতাকর্মীরা।
বুধবার (২ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা এশিয়ান হাইওয়েতে জেলা যুবদল নেতা আমিরুল ইসলাম ইমনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সাবেক ছাত্রদল ও যুবদল নেতা অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমন বলেন, তারেক রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে এসব মিথ্যা মামলায় পরোয়ানা দেওয়া সরকারের শেষ সময়ে নগ্ন নজির। তারা এখন দেশের মানুষের দৃষ্টি ভিন্ন দিকে নিতে পাঁয়তারা করছে। এ পরোয়ানা জারি করে গণমানুষের আন্দোলন দমাতে চায়। নিজেদের অবৈধ গদি রক্ষায় এটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে এ সরকার। অবিলম্বে এ মামলা প্রত্যাহার করতে হবে নয়তো এর মাশুল দিতে হবে সরকারকে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিম সরকার, জেলা ছাত্রদলের প্রথম সহসভাপতি আবু মো. মাসুম, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল মিয়া, সহসভাপতি মো. রাজিব হাসান, শাহাদাত হোসেন, আনিসুর রহমান শরীফ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. সজল মিয়া, সাদিকুর রহমান, শরিফুল ইসলাম, মেহেদি হাসান রিপন, মো. আল আমিন খন্দকার, সুমন বেপারী, আনিস মোল্লা, হাফিজুল ইসলাম, মশিউর রহমান রুমি, তারাব পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রাজিব আহমেদ, ওমর ফারুক আপন, ফরহাদ ভূইয়া, মো. নাঈম, হাবিবুর রহমান, শফিকুল ইসলাম সোহান, আলী আকবর মোল্লা, শাহেদুল ইসলাম, মানিক মিয়া, নাজমুল হাসান, শাহাদাত হোসেন, খায়রুল ইসলাম, ফরহাদ হোসেন, আজিজুল মোল্লা প্রমুখ।




