
পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামিম-এমপি বলেছেন, বহির্বিশ্বে যুদ্ধের কারণে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। এখন ঠিকাদাররা কাজ করতে চাচ্ছে না। বেশি দামে কাজ দিলে মিডিয়া ও দুদক বলবে পানি উন্নয়ন বোর্ড দুর্নীতি করেছে। আসলে-তো দুর্নীতি হয়নি, রাতারাতি কোন কিছু সম্ভব না, বাঁধের কাজের জন্য অপেক্ষা করতে হবে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরে মেঘনা নদীর তীর রক্ষা-বাঁধ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে এসে ন্থানীয় ফলকন বাজারে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য মেজর (অব:) আব্দুল মান্নান, জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান, মহা পরিচালক ফজলুর রশিদ, লক্ষ্মীপুরের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ প্রমুখ। পরে কমলনগরের লুধুয়া থেকে স্পীড বোর্ডের মাধ্যমে রামগতি পর্যন্ত নদী পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।




