
নানান আয়োজনের মধ্য দিয়ে আগামী ২০ ও ২১ নভেম্বর, চাঁদপুর স্টেডিয়ামে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ উদযাপিত হবে।
বুধবার (১৬ নভেম্বর) বিকেলে এই তথ্য প্রেস কনফারেন্সে জানিয়েছেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান।
তিনি বলেন, র্যালি, সেমিনার ও ডিজিটাল সেবাসহ নানান বিষয় নিয়ে মেলা সাজানো হয়েছে। প্রতিদিন সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত এই মেলা চলবে। মেলার প্রতি আগ্রহ ও উপস্থিতি বাড়াতে মেধাবী শিক্ষার্থী, কৃতি শিক্ষার্থী ও সংস্কৃতি কর্মীদের মেলায় আমন্ত্রণ জানানো হয়েছে।
চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলনের সঞ্চালনায় এ প্রেস কনফারেন্সে অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বশির আহমেদ, চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সাবেক সভাপতি শরীফ চৌধুরী, সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী, সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন।




