
বেঙ্গল প্লাস্টিকস আয়োজিত ওয়ার্ল্ড ট্যুর প্রোগ্রামের পুরস্কার বিতরণী বৃহস্পতিবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বেঙ্গল প্লাস্টিকসের স্টল থেকে পণ্য কিনে ক্রয়কৃত পণ্যের সঙ্গে ছবি তুলে আকর্ষণীয় উপহার জিতে নেওয়ার এক কুইজ প্রতিযোগিতার আয়োজন করে বেঙ্গল প্লাস্টিকস লিমিটেড। এই প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য ওয়ার্ল্ড ট্যুরের পাশাপাশি ছিল আকর্ষণীয় পুরস্কার।
এই প্রতিযোগিতায় প্রথম বিজয়ী হিসেবে এস এম নাসির উদ্দিন দার্জিলিং কাপল ট্যুর জিতেছেন এবং দ্বিতীয় বিজয়ী হিসেবে সোহেল রানা নেপাল কাপল ট্যুর জিতেছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল প্লাস্টিকসের সিওও আমির দাউদ এবং হেড অব মার্কেটিং জোহেব আহমেদ।




