
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে কাওসার আহমেদ (৩৫) নামে এক ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় চারজনকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী। আসামিরা হলেন, মোঃ মনির হোসেন, সাবিহা বেগম সহ ৪ জন।
সোমবার (২৮ নভেম্বর) রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এ মামলা করেন তিনি।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক আলমগীর হোসেন জানান, তদন্ত করে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ায় মামলার পরিপ্রেক্ষিতে আসামিদের আটকের চেষ্টা চলছে।
জানতে চাইলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ্ জামান বলেন, কাওসার আহমেদ নামে এক ব্যবসায়ী বাদী হয়ে চার জনকে আসামি করে মামলা করেছেন। আসামি আটকের চেষ্টা চলছে।
উল্লেখ্য, রোববার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর লাল ব্রিজ এলাকায় জমি সংক্রান্ত বিরোধীদের জেরে কাওসার আহমেদ নামে এক ব্যবসার উপর সন্ত্রাসী হামলা হয়। হামলায় কাওসার আহমেদ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসা জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করেন।




