
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকায় গ্রেপ্তারের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় বিভিন্ন স্লোগান দিতে দিতে মিছিলটি শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভ সমাবেশে বক্তারা মহাসচিবের নিঃশর্ত মুক্তি দাবি করে বলেন, বিএনপির মহাসচিবকে মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।
এ সময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম তুহিন, ছাত্রদলের সভাপতি কায়েসসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




