
যাত্রী সংকটে বরিশাল-ঢাকা রুটে ৪ লঞ্চের যাত্রা বাতিল করা হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক মো. কবির।
তিনি বলেন, যাত্রী সংকটের কারণে প্রিন্স আওলাদ, পারাবত-১৮, সুরভী-৭ ও সুন্দরবন-১১ লঞ্চ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্য যাত্রা বাতিল করেছে। শুধু পারাবত-১১ লঞ্চ ঢাকায় যাত্রী পরিবহন করবে।
তিনি আরও বলেন, ঢাকা থেকেও শুধু শুভরাজ লঞ্চটি বরিশালে যাত্রী পরিবহন করবে। এ ছাড়া, ফারহান-৭ ঢাকা থেকে ঝালকাঠি যাবে বরিশাল হয়ে।
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুখ গণমাধ্যমকে বলেন, সরকার বিএনপির সমাবেশ বাধাগ্রস্ত করতে নানান পন্থা নিচ্ছে। লঞ্চ বন্ধ করে দিয়েছে। তবে আমরা আগেই ঢাকা এসেছি।




