
গাজীপুরের কালিয়াকৈরে বাস টার্মিনাল থেকে দূর পাল্লার কোনো গণপরিবহন ছেড়ে না আসায় চরম দুর্ভোগে পড়েছে জনসাধারণ। শ্রমিকরা জানান বিএনপির সমাবেশে নাশকতার ভয়ে বাস মালিকরা বাস বন্ধ রেখেছে।
শনিবার (১০ ডিসেম্বর) সকাল থেকে এমন চিত্রের দেখা মিলছে শহরে। দেখা গেছে, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ফাঁকা। ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গের কোনো গণপরিবহনের দেখা মেলেনি। এতে ঢাকাগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। এ ছাড়া মহাসড়কে ট্রাক, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ স্থানীয় কিছু গণপরিবহন চলতে দেখা গেছে।
চন্দ্রা এলাকায় উত্তরবঙ্গ থেকে আসা যাত্রী শহিদুল আলম জানান, ঢাকা যাওয়ার উদ্দেশে ভোরে রওনা দিয়েছি বগুড়া থেকে ৮টার দিকে চন্দ্রা এসে বসে আছি। ঢাকা যাওয়ার কোনো গাড়ি নেই।
তবে মহাসড়কে কোনো আইন শৃঙ্খলাবাহিনীর দেখা মেলেনি।




