
মেহেরপুরের গাংনী উপজেলার জামায়াতে ইসলামীর আমির রবিউল ইসলামকে (৬০) নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে তার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রবিউল ইসলাম গাংনীর বিশ্বাস পাড়ার মৃত আব্দুর রউফের ছেলে।
গাংনী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গত ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাংনীর ভাটপাড়া গ্রামের মসজিদে দলীয় লোকজনকে সংগঠিত করে নাশকতার পরিকল্পনা করছিলেন রবিউল ইসলাম। এ সময় পুলিশ অন্যান্যদের আটক করতে সক্ষম হলেও রবিউল ইসলাম পালিয়ে যান। এ ব্যাপারে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় তার বিরদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে রবিউল ইসলামকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।




