
মহান বিজয় দিবসে শোভাযাত্রা ও র্যালি করেছে ঝিনাইদহ জেলা বিএনপি।
শুক্রবার (১৬ ডিসেম্বর) ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঝিনাইদহ জেলা বিএনপি নেতা ডা. ইবরাহিম রহমান রুমীর (বাবু) সভাপতিত্বে শোভাযাত্রা ও বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি শহরের কে সি কলেজের ২ নম্বর গেট থেকে শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমি হয়ে পায়রা চত্ত্বর প্রদক্ষিণ করে। পরে চুয়াডাঙ্গা স্ট্যান্ডে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
বিজয় র্যালির সভাপতি ডা. ইবরাহিম রহমান রুমী বলেন, ঝিনাইদহের মানুষ দেখিয়ে দিয়েছেন তারা কতটা বিএনপিকে ভালোবাসে। অতীতের মতো সামনের দিনগুলোতেও জনগণ বিএনপির সঙ্গে থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য মীর রবিউল ইসলাম লাভলু, ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম মশিউর রহমান, ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা এয়াকুব আলী, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল আলিম, জেলা যুবদল সভাপতি আহসান হাবিব রনক, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুল রহমান, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম আশরাফ, হরিনাকুণ্ডু পৌর যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ, ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি এস এম সমিনুজ্জামান সমিন, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মামুন, পৌর ছাত্রদলের সদস্য সচিব তন্ময়, কোটচাঁদপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিলু পারভেজ জনি প্রমুখ।




