
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সুপ্রিম কোর্ট বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে অবিচল থাকবে।
শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী উদযাপনে আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, শ্রীলঙ্কার প্রধান বিচারপতি জয়ানথা জয়সুরিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আপিল বিভাগের বিচারপতি নূরুজ্জামান।
সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত দুই দিনের অনুষ্ঠানের শেষ দিন রোববার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিন অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন আইনমন্ত্রী আনিসুল হক, ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি মুকেশ কুমার রাসিকভাই শাহ, সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ বি এম খায়রুল হক।




