
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ১১টি দেশের ১৪ জন সাংবাদিক। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে ‘ভিজিট বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৭ ডিসেম্বর) দুপরে তারা টুঙ্গিপাড়া সফর করেন।
পরে তারা বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। এরপর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করে।
এদের মধ্যে রয়েছেন, আলজেরিয়ান সাংবাদিক নুরিদ্দিন খেত্তাল, বউলাহবিব সামিয়া, বুলগেরিয়ার সাংবাদিক জর্জী তোসেফ, বাহারাইনের সাংবাদিক মো. ইউসিফ, মো. এয়ারওই নাইলি, কম্বোডিয়ার সাংবাদিক এসআইভি লিম এ্যান, ওমানের সাংবাদিক জসিম মোহাম্মদ, পোল্যান্ডের সাংবাদিক কামিলা জুনিক, হংকংয়ের সাংবাদিক গাও জিনান, ইয়াং হ্যান, পর্তুগালের সাংবাদিক এন্টনিও পেরেইরা নিভাস, রোমানিয়ার সাংবাদিক আইওনেস মিহার্ট জুলিয়ান, ভিয়েতনামের সাংবাদিক গায়েন মাই হা, স্পেনের সাংবাদিক ক্লাডিও চাকিউস।
এসময় উপস্থিত ছিলেন, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন।




