
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বিএনপিসহ সব রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক, আমরা এটাই চাই। সব দল নির্বাচনে অংশ নিলে কাউকে বাধা দেবে না আওয়ামী লীগ। আওয়ামী লীগ মানুষের কল্যাণ, অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করে।
রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় প্রশাসন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সরওয়ার, নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুউদ্দিন কালুসহ অনেকে।
বিএনপিকে উদ্দেশ্য করে অর্থমন্ত্রী বলেন, আসুন আমরা সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করি। ভালোকে গ্রহণ করি এবং খারাপকে বর্জন করে দেশটাকে এগিয়ে নিয়ে যাই সবাই মিলে।




