
বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত মাইডাস সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল দুই দিনব্যাপী ‘ইয়ুথ গ্লোবাল উইন্টার ফেস্ট ২০২২’। ।
ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে শীতকালীন এই উৎসবের ইভেন্ট পার্টনার ছিল ‘ই৩৬৫’। মেলার পিআর পার্টনার কিউরিয়াস মিডিয়া।
এ মেলায় দেশীয় পণ্য নিয়ে প্রায় অর্ধশত নারী উদ্যোক্তা অংশ নিয়েছে। শীতের পোশাক, পিঠাপুলি, হারবাল পণ্যসহ বাহারি সব পণ্যের পসরা সাজিয়ে বসেছিলেন উদ্যোক্তারা।
ডেন্টাল পিক্সেলের দন্ত চিকিৎসকদের পরামর্শ সেবা, পুষ্টিবিদ ও মনোচিকিৎসকদের ফ্রি সেবা নিয়েছেন শতাধিক মানুষ। কণ্ঠশিল্পী সেতুর লাইভ মিউজিক শো মেলাকে করেছে প্রাণবন্ত। মেলায় ব্রেস্ট ফিডিংয়ের জন্য আলাদা কর্ণারও ছিল। বিশেষভাবে সাজানো সেলফি কর্নারে দুদিনে উপচে পড়া ছিল ভিড় ছিল লক্ষণীয়।
সোমবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ‘ইয়ুথ গ্লোবাল উইন্টার ফেস্ট ২০২২’ উদ্বোধন করেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মেহরীন মাহমুদ।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও চেয়ারম্যান সীমা হামিদ। বিশেষ অতিথি ছিলেন ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও পেন্টাগন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), জনপ্রিয় মডেল ও অভিনেতা অন্তু করিম, অভিনেতা মাজনুন মিজান, কণ্ঠশিল্পী কাজী শুভ, ই-ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাহরিয়ার খান, ই-কুরিয়ারের প্রধান নির্বাহী (সিইও) বিপ্লব ঘোষ রাহুল এবং ইভেন্ট প্রতিষ্ঠান ‘ই৩৬৫’-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জুবায়ের রহমান চৌধুরী।
সমাপনী অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তার মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করেন ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও চেয়ারম্যান সীমা হামিদ।




