
মেহেরপুরে পলাতক আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (২১ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, গাংনীর সহড়াবাড়িয়া গ্রামের সের আলীর ছেলে হুমায়ুন কবির (৩৩) ও বালিয়াঘাট গ্রামের রেজাউল হকের ছেলে রাসেল (৩২)।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, ইয়াবাসহ রাসেল পুলিশের হাতে গ্রেপ্তার হন। পরে মাদক মামলায় আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন। তবে জামিনে গিয়ে পলাতক ছিলেন তিনি।
তিনি আরও জানান, হুমায়ুনের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা জারি করেছে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।




