
খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, খ্রিস্টধর্মের প্রবর্তক যিশু খ্রিস্টের জন্মদিন। এই উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। সোমবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হবে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে।
বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা শেখ এনাম হোসেন জানান, সরকারি ছুটি থাকায় বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। সোমবার থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।




