
বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে, আমরা এখন আর ভিক্ষুকের জাতি নয়। দেশে এখন আর কেউ না খেয়ে থাকে না। দেশের সকল প্রান্তে উন্নয়নের ছোঁয়া পৌঁছে গিয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।
রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌরসভার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে শেখ হাসিনার নেতৃত্বে মানুষের জীবন মানের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত হয়েছে। দেশে শান্তি-শৃঙ্খলা
আছে, মানুষ নিরাপদে তার গন্তব্যে পৌঁছাতে পারে।
অনুষ্ঠানে পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দের সভাপতিত্বে এ সময় স্থানীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ, জেলা প্রশাসক আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমানসহ স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




