
শিশুদের পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে কেয়ার নিউট্রিশন লিমিটেড কোম্পানির নিউট্রি প্লাস ব্র্যান্ড বাজারে এনেছে ‘টিফিন প্লাস’ নামের পণ্য।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, টিফিন প্লাস সুস্বাদু একটি খাবার যা বাচ্চারা পছন্দ করবে এবং মায়েরাও নিশ্চিন্তে তার সন্তানদের হাতে তুলে দিবে। কারণ, টিফিন প্লাসের প্রতি প্যাকেটে রয়েছে বাচ্চাদের প্রতিদিনের পুষ্টি চাহিদার ১৫ শতাংশ।
সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে ট্যাপআউট ফিটনেস এবং বাবুল্যান্ড-এ নিউট্রি প্লাস ব্রান্ডের টিফিন প্লাস ফর্টিফাইড অরেঞ্জ চকলেট, টিফিন প্লাস ফর্টিফাইড মালাই চকলেট এবং টিফিন প্লাস ফর্টিফাইড চকলেট শিশুদের মাঝে পরিচয় করিয়ে দেন কেয়ার নিউট্রিশনের কর্মকর্তারা।
নতুন পণ্যের মোড়ক উন্মোচন উপলক্ষে নিউট্রি প্লাস এবং বাবুল্যান্ডের মধ্যে একটি সমঝোতা স্বাক্ষর হয়েছে। যার ফলে প্রথম পাঁচ হাজার কাস্টমার প্রতিটি পণ্যের সঙ্গে পাচ্ছে একটি ৪০০ টাকা মূল্যের বাবুল্যান্ডের এন্ট্রি কুপন ফ্রি।
প্রতিষ্ঠানটির ডেপুটি ডিরেক্টর জনাব মনোয়ারুল ইসলাম বলেন, বাংলাদেশের প্রথম নিউট্রিশন প্রতিষ্ঠান হিসেবে সকল মানুষের পুষ্টি চাহিদা পূরণে ৬টি থেকে ২৩টি মাইক্রোনিউট্রিয়েন্ট যুক্ত স্বাস্থ্যসম্মত খাদ্যপণ্য উৎপাদনে জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক ফ্রন্ট্রিয়ার নিউট্রিশনের সহযোগী এই প্রতিষ্ঠানটি।
তিনি আশা ব্যক্ত করেন, এই নতুন পণ্য সকলের কাছে সমাদর পাবে ও নিউট্রিশন পণ্য হিসাবে বহুল প্রচার পাবে।
প্রতিষ্ঠানটির বিক্রয় বিভাগের প্রধান মো. মোফাজ্জল হোসেন বলেন, সকলের সাধ্যের মধ্যে পুষ্টি চাহিদা নিশ্চিতে ভেজাল মুক্ত খাদ্য প্রস্তুত করছে কেয়ার নিউট্রিশন। দৈনন্দিন খাদ্য চাহিদা পূরণে নিউট্রি প্লাস ব্রান্ডের পণ্যগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের এইচ আর ম্যানেজার ওয়াহিদা আক্তার, স্ট্রাটেজি ম্যানেজার তানভীর হকসহ ফ্যাক্টরির অন্যান্য কর্মকর্তারা।




