
কুমিল্লায় শেষ দিনের প্রচার-প্রচারণায় ব্যস্ত ইউপি নির্বাচনের প্রার্থীরা। ২৯ ডিসেম্বর কুমিল্লার ১৭ ইউনিয়ন পরিষদের নির্বাচন। শীতকে উপেক্ষা করে রাত-দিন শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ভোটের হাওয়ায় সরগরম নির্বাচনি এলাকাগুলোও।
জেলার মেয়াদোত্তীর্ণ ৫টি উপজেলার ১৭ ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত মহিলা পদে ৫৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৮৫ জন।
ইভিএমেই এসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনি এলাকায় চেয়ারম্যান, মহিলা সদস্য এবং সাধারণ সদস্য প্রার্থীদের নির্বাচনি প্রচারণায় মুখরিত। হাটে-বাজারে বাড়িতে বাড়িতে বিভিন্ন স্থানে সভা সমাবেশ করে প্রার্থীরা। ভোটারদের সমর্থন আদায়ে ব্যস্ত সময় পার করছেন তারা। জেলার নাঙ্গলকোটে ৮টি, লাকসামে ৩টি, বরুড়া ও লালমাই উপজেলায় ২টি করে ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।




