
আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আরটিভির ১৩তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ‘জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন’ শীর্ষক অনুষ্ঠানের লক্ষ্মীপুর জোনের অডিশন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় শহরের আইডিয়াল আলিম মাদরাসা থেকে প্রতিযোগীদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে বিভিন্ন মাদরাসার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে প্রতিযোগিতা শুরু হয়। এ সময় বিচারকের দায়িত্ব পালন করেন মাওলানা লুৎফর রহমান, মাওলানা আব্দুর রহমান ত্বহা ও মাওলানা মো. জসিম উদ্দিন।
প্রতিযোগিতা শেষে নির্বাচিতদের পরবর্তী রাউন্ডের জন্য ইয়েস কার্ড প্রদান করা হয়।




