
টানা দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় নিজ সংসদীয় এলাকা মাদারীপুরে এ সংবর্ধনা দেয় মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগ।
জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জড়ো হন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। শাজাহান খান এমপিকে আবারও প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করায় এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সেলিমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এজাজুর রহমান আকন, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদারসহ অনেকেই।




