
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম। এর আগে একই দিনে বিকালে পৌরশহরের রেলওয়ে কুমারপাড়া কবরস্থান এলাকায় পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রেলওয়ে পশ্চিম কুমারপাড়া কবরস্থান এলাকায় পুকুরে মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ তবে লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। উদ্ধারকৃত মরদেহের বয়স আনুমানিক ৩৫-৪০ বছর হবে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, যুবকের মৃত্যু রহস্য ও নাম পরিচয় উদঘাটনে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।




