
ঘন কুয়াশায় সাড়ে ৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল শুরু হয়। এর আগে রাত ১টার দিকে ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন জানান, সকাল সাড়ে ১০টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। কয়েক ঘণ্টা বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে অল্প কিছু যানবাহন আটকে পড়েছে। বর্তমানে এই নৌরুটে ১১টি ফেরি চলাচল করছে।




