
বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় দেশের জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেল আরটিভির ব্রাহ্মণবাড়িয়ার উত্তর সংবাদদাতা মো. সাদ্দাম হোসেনকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।
শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ধাতুর পহেলা এলাকায় সেচ্ছাসেবী অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘হিলফুল ফুজুল যুব সংঘের’ আয়োজনে মাদরাসার হিফজ বিভাগের ছাত্রদের নতুন জামা উপহার প্রদান অনুষ্ঠানে সাদ্দাম হোসেনকে এ সম্মাননা স্মারক দেওয়া হয়।
এ সময় আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩ নং মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন। এ ছাড়াও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. আলমগীর হোসেন, সাবেক মেম্বার আওয়াল মিয়া, সংগঠনের সক্রিয় সদস্যসহ এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




