
সবার জন্য নান্দনিক ফ্যাশন পোশাকের প্রতিশ্রুতি নিয়ে বাজারে এলো নতুন ব্রান্ড ‘তাভাস’।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাজধানীর এলিফেন্ট রোডে তাভাসের প্রথম শোরুম উদ্বোধন করেন বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েশনের পরিচালক এবং রিলায়েন্স শিপিং অ্যান্ড লজিস্টিকস প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ রাশেদ।
উদ্বোধনের পরে তাভাসের পোশাক নিয়ে এক মনোজ্ঞ ‘ফ্যাশন শো’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে তাভাসের কর্ণধার মোহাম্মদ রাসেল মাহমুদ বলেন, সবার জন্য নান্দনিক ফ্যাশন পোশাক ও জীবনযাত্রার প্রয়োজনীয় পন্যের পসরা নিয়ে যাত্রা শুরু করলো তাভাস। পর্যায়ক্রমে ঢাকা, চট্টগ্রামসহ দেশজূড়ে বিক্রয়কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে তাভাসের।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়, ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন হিরো, এলিফ্যান্ট রোড দোকান মালিক সমিতির মহাসচিব আবুল কাশেম খান ঝন্টুসহ অনেকেই।




