
ভোলা-লক্ষ্মীপুর রুটের ইলিশা ঘাটের দুটি পন্টুন ক্ষতিগ্রস্ত হয়ে দ্বিতীয় দিনের মতো বুধবারও এ রুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল।
মঙ্গলবার (১ আগস্ট) বিকেল থেকে বিআইডব্লিটিসির পক্ষ থেকে এই রুটের ফেরি চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়।
বিআইডব্লিটিসির ইলিশা ঘাটের ব্যবস্থাপক মো. পারভেজ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাগরে নিম্নচাপ সৃষ্টির কারণে বৈরী আবহাওয়ায় মঙ্গলবার ইলিশা ঘাটের দুটি পন্টুন ক্ষতিগ্রস্ত হয়। ফলে মঙ্গলবার আমরা ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করেছি। আশা করছি বৃহস্পতিবার সকাল থেকে আবারও ফেরি চলাচল স্বাভাবিক হবে।




