
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আরও ২০ জন হয়েছেন।
রোববার (৬ আগস্ট) সকালে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন ডা. ফরহাদ বিন হীরা এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. ফরহাদ বিন হীরা জানান, মৃত ব্যক্তির নাম সেলিম (৪৫)। তিনি ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শনিবার (৫ আগস্ট) সকালে হাসপাতালে ভর্তি হন। পরে একই দিন সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তিনি আরও জানান, হাসপাতালে মোট ১৪১ জন ভর্তি আছেন। এরমধ্যে নারী ১৯ জন, পুরুষ ১১৯ জন ও শিশু তিনজন। তবে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন।




