
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৪০০ পিস ইয়াবাসহ মো. আনিস খান (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকবিরোধী টাস্কফোর্সের সদস্যরা।
শনিবার (১৪ অক্টোবর) বিকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান।
এর আগে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার দেবগ্রাম আমতলী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী পৌরসভার দেবগ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত মো. আমির খানের ছেলে। তিনি আখাউড়ায় ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ নামে একটি সংগঠনের সাবেক নেতা।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, আখাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে ইয়াবাসহ আটক করা হয়েছে।
এই ঘটনায় তাকে আখাউড়া থানার সোপর্দ করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।




