
গাজীপুরের কালিয়াকৈরে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। হাসপাতালে বাড়তি রোগীর চাপে দেখা দিয়েছে শয্যা সঙ্কট। অনেকের ঠাঁই হয়েছে হাসপাতালের মেঝেতে।
সোমবার (৩০ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এমনি চিত্র দেখা যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অফিসের তথ্যমতে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে। গত ২৪ ঘণ্টায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২০৪ জন। বেশির ভাগ রোগী কালিয়াকৈর পৌরসভার বাসিন্দা। তবে দিন দিন এ রোগ গ্রামেও ছড়িয়ে পড়ছে।
এদিকে চিকিৎসকরা বলছেন, কালিয়াকৈরে প্রতিদিন ডেঙ্গু রোগী বাড়ছে। তবে আক্রান্ত হলে আতঙ্কের কিছু নেই। কিছুটা স্যালাইনের সংকট রয়েছে।
কয়েকজন ডেঙ্গু রোগী ও স্বজনরা জানান, তাদের স্যালাইনসহ আরও অনেক কিছু বাহিরে থেকে কিনে আনতে হচ্ছে। এতে তারা ভোগান্তির শিকার হচ্ছেন।




