
জামালপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-ময়মনসিংহ রেলযোগাযোগ বন্ধ রয়েছে।
বুধবার (১ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে নগরীর সুতিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলস্টেশনের মাস্টার নাজমুল হক খান গণমাধ্যমকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনটি নগরীর সুতিয়াখালী এলাকায় আসতেই ইঞ্জিন বিকল হয়ে যায়। এ কারণে ঢাকা-ময়মনসিংহ রেলযোগাযোগ বন্ধ রয়েছে।
লোকোশেড ইনচার্জ মো. আলাউদ্দিন বলেন, জামালপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার খবরে রিলিফ ট্রেন নিয়ে ঘটনাস্থলে এসেছি। কাজ চলছে, কিছুক্ষণের মধ্যেই ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু হবে।




