
বিএনপির ডাকা তৃতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধে গতকালের মতো আজও কুষ্টিয়ায় যাত্রীবাহি বাস চলছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে কুষ্টিয়া বাস টার্মিনাল থেকে রাজবাড়ি রুটে বাস ছেড়ে যেতে দেখা গেছে। তবে যাত্রীর সংখ্যা কম হওয়ায় বাস চলাচলে হিমশীম খাচ্ছেন মটর শ্রমিকরা। তারপরেও যাত্রীদের দূর্ভোগের কথা চিন্তা করে অল্প কিছু যাত্রীবাহী পরিবহন চালাচ্ছেন তারা। এ ছাড়া সিএনজিচালিত অটোরিকশা চলছে অন্যান্য দিনের মতোই। রেলপথে ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে।
এদিকে, আজও বিএনপি জামায়াতের কোনো নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি। যেকোনো ধরনের নাশকতামূলক পরিস্থিতি এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।




