
রাজধানীর উত্তরায় বেস্ট শতাব্দীর উত্তরা চাকা এসি বাস চলাচলের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৬ নভেম্বর) সকাল ১০টায় ডিয়াবাড়ী মেট্রোরেল স্টেশন সংলগ্ন স্থানে বাসটির উদ্বোধন করা হয়।
বেস্ট শতাব্দী, উত্তরা চাকা এসি বাসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমআরটি ডেভেলপমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক (টেকনিক্যাল) ও যুগ্ম সচিব শেখ খলিলুর রহমান, বিশেষ অতিথি ছিলেন তুরাগ থানা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মো. নাছির উদ্দিন, গোপালগঞ্জ জেলা যুবলীগের সহ-সভাপতি মো. আল আমীন, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কোষাধ্যক্ষ এবং বেস্ট শতাব্দী এসি রুট কমিটির চেয়ারম্যান মো. ভূইয়া হুমায়ুন কবির তপন, গ্রামীণ বাংলা ট্রান্সপোর্ট অ্যাজেন্সির ব্যবস্থাপনা পরিচালক ও উত্তরা চাকা এসি বাসের উপদেষ্টা মো. জাহিদুল ইসলাম জাহিদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উত্তরা ১৮ নম্বর সেক্টর অ্যাপার্টমেন্ট প্রজেক্টের সভাপতি মোহাম্মদ নাসিরুজ্জামান, বেস্ট শতাব্দী নন এসি ও এসি সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক সুজন মীর, ফাইন্যান্স ডিরেক্টর শহিদুল্লাহ মাসউদ, মনিরুজ্জামান প্রমুখ।
বেস্ট শতাব্দী উত্তরা চাকা বাসটির সার্ভিস পয়েন্ট
পঞ্চবটি বাসস্ট্যান্ড ও ১৮ নম্বর সেক্টর, উত্তরা দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশন, বিআরটিএ মোড়, রূপায়ন সিটি খালপাড়, জমজম, হাউজবিল্ডিং, আজমপুর-রাজলক্ষ্মী, জসীমউদ্দীন, এয়ারপোর্ট, তেজগাঁও কলেজ, ফার্মগেট খামারবাড়ি।
পরিবহনটি প্রাথমিকভাবে ১২টি বাসের বহর নিয়ে মেট্রোরেল স্টেশন থেকে ১২ নম্বর খালপাড়, জমজম টাওয়ার, হাউজ বিল্ডিং মোড় হয়ে আজমপুরে এসে যাত্রা শেষ করবে।
সংশ্লিষ্টরা জানায়, যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে ১৮ নম্বর সেক্টরের মানুষকে এ সেবার আওতায় আনতে আমরা পঞ্চবটি বা বিরুলিয়া ব্রিজ থেকে আমাদের যাত্রা শুরু করতে চাচ্ছি। রুট অনুমোদন হলেই আমরা বেড়িবাঁধ থেকে শিগগিরই যাত্রা শুরু করে এক্সপ্রেসওয়ে দিয়ে ফার্মগেট গিয়ে যাত্রা শেষ করব।




