
গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে চন্দ্রা এলাকায় এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, ঢাকার মহাখালী থেকে ছেড়ে আসা টাঙ্গাইলের ঝটিকা পরিবহন চন্দ্রা এলাকায় পৌঁছালে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে বাসের পেছনের অংশ পুড়ে যায়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বিষয়টি নিশ্চিত করেছেন।




