
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (৯ ডিসেম্বর) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শুক্রবার (৮ ডিসেম্বর) ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় আসামিদের কাছ থেকে দুই হাজার ২০৫টি ইয়াবা ট্যাবলেট, ১৫০ গ্রাম হেরোইন ও এক কেজি ৬৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০টি মামলা দায়ের করা হয়েছে।




