
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের প্রশিক্ষণ শাখার প্রধানসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (১১ ডিসেম্বর) ভোরে অভিযান চালিয়ে রাজধানীর পূর্বাচল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকার আশুলিয়া, সাভার, মানিকগঞ্জ, গাজীপুর ও ময়মনসিংহ এলাকার আনসার আল ইসলামের প্রধান সমন্বয়কারী ও প্রশিক্ষণ শাখার প্রধান আব্দুর রাজ্জাক ওরফে ইসহাক ওরফে সাইবাসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।




