বাকিতে পেট্রোল না দেওয়ায় সিআইডির সাবেক এসআইয়ের কাণ্ড

আরটিভি নিউজ

বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩ , ০১:৪৪ এএম


সিআইডির সাবেক এসআই মধুসুদন বর্মন
নজেল কেড়ে নিয়ে পাম্প চত্বরে পেট্রোল ছিটাচ্ছেন সিআইডির সাবেক এসআই মধুসুদন বর্মন/ছবি : সিসিটিভি থেকে সংগৃহীত

মোটরসাইকেলের জন্য বাকিতে এক হাজার টাকার পেট্রোল চেয়েছিলেন খুলনা সিআইডির সাবেক উপপরিদর্শক (এসআই) মধুসুদন বর্মন কিন্তু পাম্প কর্তৃপক্ষ দিতে রাজি না হওয়ায় কর্মচারীদের কাছ থেকে পাম্পের নজেল কেড়ে নিয়ে পাম্প চত্বরে পেট্রল ছিটান তিনি সময় মধুসুদন ওই পাম্প আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ারও হুমকি দেন

ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত পৌনে একটার দিকে খুলনার গল্লামারীতে অবস্থিত মেট্রো ফিলিং স্টেশনে পাম্পের সিসিটিভির ফুটেজে ঘটনাটি ধরা পড়েছে ওই ঘটনায় পাম্পের মালিক শেখ মাসুদ হোসেন লবণচরা থানায় অভিযোগ করেছেন

সিআইডি খুলনার বিশেষ পুলিশ সুপার (বর্তমানে অতিরিক্ত ডিআইজি) শম্পা ইয়াসমিন গণমাধ্যমকে বলেন, মধুসুদন বর্মন একসময় খুলনা সিআইডিতে কর্মরত ছিলেন কিন্তু উচ্ছৃঙ্খল আচরণের জন্য ২০২০ সালে তাকে বরখাস্ত করা হয় এখন তিনি বাংলাদেশ পুলিশের কোনো সদস্য নন

পেট্রোলপাম্পের মালিক শেখ মাসুদ হোসেন গণমাধ্যমকে বলেন, প্রথমে তিনি সঙ্গীর মোটরসাইকেলে পেট্রোল নেন নিজেকে সিআইডির এসআই পরিচয় দিয়ে বাকিতে পেট্রোল চেয়েছিলেন কিন্তু কর্মচারীরা তা দিতে অস্বীকার করায় তিনি জোর করে তাদের কাছ থেকে পাম্পের নজেল ছিনিয়ে নেন এরপর নজেল নিয়ে পাম্প চত্বরের বিভিন্ন জায়গায় পেট্রল ছিটান সময় তিনি ওই পাম্প জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন পরে টাকা না দিয়ে সেখান থেকে চলে যান ওই ঘটনায় লবণচরা থানায় অভিযোগ করা হয়েছে

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, তারা অভিযোগ পেয়েছেন, তাকে গ্রেপ্তারের চেষ্টা  চলছে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission