
খাগড়াছড়ির পানছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকে দিনব্যাপী সাধারণ ধর্মঘট চলছে।
রোববার (১৭ ডিসেম্বর) সকাল থেকে ধর্মঘটের কারণে সকাল থেকে পানছড়ির সঙ্গে খাগড়াছড়ির সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ধর্মঘটের কারণে পানছড়ি বাজারে দোকানপাঠ খোলা থাকলেও অন্য এলাকায় দোকানপাঠ বন্ধ রয়েছে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আজম জানান, অবরোধ চলাকালে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্তক অবস্থায় রয়েছে। একই দাবিতে আগামীকাল খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ ডেকেছে ইউপিডিএফ।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর রাতে পানছড়ির লোগাং ইউনিয়নের অনিলপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমাসহ চার নেতা। এর প্রতিবাদে ধর্মঘট ও সড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করে ইউপিডিএফ।




