
নোয়াখালী-৬ হাতিয়ায় নিজের ছেড়ে দেওয়া আসনে আওয়ামী লীগ প্রার্থী স্বামী মোহাম্মদ আলীর পক্ষে ভোট চাইলেন এমপি আয়েশা ফেরদাউস।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকালে হাতিয়ায় নিজ বাসভবনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভাই তিনি এ আহ্বান করেন। এর আগে তিনি দুইবার এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
১৮ ডিসেম্বর থেকে প্রার্থীদের প্রচার প্রচারণার কথা থাকলেও একদিন পর হাতিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু করেন হাতিয়ায় নৌকার প্রার্থী মোহাম্মদ আলী।
এ সময় সংসদ সদস্য আয়েশা ফেরদাউস ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ, পৌর মেয়র কে এম ওবায়েদ উল্যা, ১১টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, পৌরসভা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংঘঠনের প্রায় দুই হাজার নেতাকর্মী।
জানা যায়, ১৯৮৬ সালে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসাবে নোয়াখালী-৬ হাতিয়া থেকে সংসদে যান মোহাম্মদ আলী। এর পর ২০০১ সালে স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর র্দীর্ঘ দুই যুগ হাতিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যাক্তি হলেও সংসদে যাওয়ার সুযোগ হয়নি। ২০১৪ ও ২০১৮ সালে তার স্ত্রী আয়েশা ফেরদাউস আওয়ামী লীগ মনোনয়ন নিয়ে সংসদ সদস্যের দায়িত্ব পালন করেন।
এবার বর্তমান সংসদ আয়েশা ফেরদাউসের অনুরোধে ও তৃণমূল আওয়ামী লীগের প্রত্যাশাই কেন্দ্রীয় আওয়ামী লীগ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলীকে নৌকার প্রার্থী করেন। এতে বর্তমান সংসদ আয়েশা ফেরদাউস সহ তৃণমূল আওয়ামী লীগ জোরালো ভাবে কাজ করছেন তার পক্ষে।
এদিগে আওয়ামী লীগ ছাড়াও নোয়াখালী-৬ হাতিয়া থেকে নির্বাচন করছেন মুক্তিজোটের (ছড়ি প্রতিক) মোহাম্মদ মোজাম্মেল হক ও জাতীয় পার্টি (নাঙ্গল প্রতিক) থেকে মুশফিকুর রহমান নামে দুইজন। হাতিয়ায় ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার একশ ৩২ জন। ভোট কেন্দ্র ৯৬টি।




