
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বাগেরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপির পৌর কমিটির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি (৬৮) নিহত হয়েছেন।
শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাটের আল আরাফা ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হন তিনি।
তিনি বাগেরহাট শহরের সরুই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
কাটাখালি হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান জানান, শনিবার সন্ধ্যায় খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাটের আল আরাফা ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে একজন গুরুতর আহত হয়েছেন বলে খবর পাই।
তিরি আরও জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পৌঁছে একজনের মরদেহ দেখতে পাই। মরদেহটি সুরতহালের জন্য ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।




