
ঘন কুয়াশায় প্রায় ৭ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
রোববার (২৪ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় এ রুটে ফেরি চলাচল শুরু হয়। এর আগে রোববার ভোর ৪টার দিকে পদ্মায় হঠাৎ কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌদুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক আলিম দাইয়ান গণমাধ্যমকে জানান, কুয়াশার ঘনত্ব কমে গেলে সকাল ১০টা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল শুরু হয়। দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় থাকা যানবাহনের চাপ দ্রুত কমে যাবে।




