
ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের আওয়ামী লীগ প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর নৌকা প্রতীকের সমর্থনে সহস্রাধিক প্রতিবন্ধীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ ডিসেম্বর) শহরের পৌর মুক্তমঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রতিবন্ধীদের কল্যাণে সরকারের গৃহীত নানান পদক্ষেপের কথা উল্লেখ করে নির্বাচনী এলাকার প্রতিবন্ধী পরিবারের সবাইকে নৌকায় ভোট দেওয়ার অনুরোধ করা হয়।
এ সময় আওয়ামী লীগ প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী নির্বাচন প্রশাসনকে প্রতিবন্ধী নাগরিকরা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেটি নিশ্চিত করার অনুরোধ করেন।
মোকতাদির চৌধুরী ছাড়াও সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রতিবন্ধী ঐক্য ফোরামের মুখপাত্র হেদায়েতুল আজিজ মুন্না।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, ডাক্তার সাইফুদ্দিন শুভ্র, অ্যাডভোকেট লোকমান হোসেন।




