
দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভি ১৯ বছরে পদার্পণ করেছে। শীর্ষস্থানীয় এ গণমাধ্যমটির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘ঝিনাইদহ আরটিভি দর্শক ফোরাম’-এর আয়োজনে শিশু-কিশোরদের নিয়ে কেক কাটা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনাসভার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় ঝিনাইদহের হেলাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ঝিনাইদহ আরটিভি দর্শক ফোরামের সভাপতি সদর উদ্দিনের সভাপতিত্বে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার তুলে দেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, হেলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা খাতুন, ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান, মোহনা টেলিভিশনের ঝিনাইদহ প্রতিনিধি সোহেল আহম্মেদ, বৈশাখী টিভির ঝিনাইদহ প্রতিনিধি রফিকুল ইসলাম মন্টু, একাত্তর টিভি প্রতিনিধি মিশন আলী। এ ছাড়া ৩০ জন শিশু কিশোরদের সৌজন্যে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে কালীগঞ্জ পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ আরটিভির বস্তুনিষ্ঠ সংবাদের ভুয়সী প্রশংসা করেন। এ সময় তিনি চ্যানেলটির উত্তরোত্তর সফলতা কামনা করেন।




