
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।
বুধবার (২৭ ডিসেম্বর) ভোর থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।
তিনি জানান, বুধবার ভোর থেকে নদী এবং আশপাশের এলাকাজুড়ে প্রচণ্ড কুয়াশা দেখা দেয়। কুয়াশার মধ্যে নদীপথে দুর্ঘটনা এড়াতে ভোর ৫টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।




