
নাটোরের বড়াইগ্রাম উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক বকুলকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৭ ডিসেম্বর) উপজেলার গোপালপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বকুল বড়াইগ্রাম পৌরসভার চকবড়াইগ্রাম মহল্লার মৃত শামসুদ্দিনের ছেলে।
তার ছোট ভাই মোস্তাইদুল হক বুলু বলেন, বকুল দুপুরে গোপালপুর এলাকায় ব্যক্তিগত একটি কাজে গিয়েছিলেন। এ সময় গোপালপুর মাদরাসা সংলগ্ন লিচুবাগান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার ওসি শফিউল আজম।
তিনি জানান, নাশকতার অভিযোগে মামলা থাকায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।




