
রাঙ্গামাটি সদরের বসন্ত পাড়ায় দুই পাহাড়ি তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুজন চাকমা যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে তাদের আটক করা হয় বলে জানায় পুলিশ। আটককৃতরা হলেন জুরাছড়ি উপজেলার রাসেল চাকমা এবং রুবেল চাকমা।
স্থানীয় সূত্র জানায়, সোমবার (২৫ ডিসেম্বর) খ্রিস্টানদের বড় দিন উপলক্ষে বসন্ত পাড়া চার্চে ধর্মীয় অনুষ্টানে যোগ দিতে বসন্ত পাড়ায় যায় দুই চাকমা তরুণী। তাদেরকে সেখানে চারজন পাহাড়ি ছেলে সংঘবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা কোতোয়ালি থানায় বাদি হয়ে অভিযোগ করলে চারজন আসামির মধ্যে দুইজনকে আটক করা হয়।
রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, বসন্ত পাড়ায় দুই চাকমা তরুণীকে ধর্ষণের অভিযোগে দুজন চাকমা যুবককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




