
স্মার্ট বাংলাদেশ, উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান। এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁও-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাজারুল ইসলাম সুজনের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার জাদুরানি বাজারে ২নং আমগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নৌকার মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাজারুল ইসলাম সুজন।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন।
মো. সাদ্দাম হোসেন বলেন, বাবা-মাসহ পরিবারের সবাইকে শেখ হাসিনার সালাম পৌঁছে দেবেন। সবাইকে বোঝাবেন, ১৯৭০ সালে নৌকা মার্কায় ভোট দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম ঠিক তেমনি ২০২৪ সালের ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিলে আমরা পাবো স্মার্ট বাংলাদেশ। নৌকা মার্কায় ভোট দিলে আমরা পাবো স্মার্ট বাংলাদেশ।
মো. সাদ্দাম হোসেন আরও বলেন, যারা প্রথমবার ভোট দিতে যাচ্ছেন, তারা দেশের প্রতি, বাবা-মায়ের প্রতি দায়িত্ব পালনের অংশ হিসেবে আসুন আমরা সবাই মিলে ৭ তারিখে ভোটাধিকার প্রয়োগ করি।
এ সময় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে সকলের প্রতি আহ্বান জানান অন্যান্য বক্তারা।




