
চট্টগ্রামের মীরসরাইয়ে এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়াদুয়ারিয়া চেয়ারম্যান রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুক্তার আহম্মদ (৯৯) উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নিজতালুক এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এশার নাম শেষ করে নয়দুয়ারিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি প্রাইভেটকার মুক্তার আহম্মদকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এরপর রাস্তায় পড়ে থাকা অবস্থায় দ্রতগামী একটি লরি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মীরসরাই থানার ওসি সহিদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে। ঘাতক প্রাইভেটকার ও লরিকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




