
টানা একমাস তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে বগুড়ায়। বৃষ্টির পর জেলার তাপমাত্রা অনেকটা কমে আসতে শুরু করেছে।
শনিবার (৪ মে) বিকেল পৌনে ৫টা থেকে জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় বৃষ্টি নামতে শুরু করে। আজ বগুড়ার সর্বোচ্চ তাপমাত্র ছিল ৩৬ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। এই মৌসুমে জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল গত ৩০ এপ্রিল ৪১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। যা ১৯৮৯ সালের পর ৩৫ বছরে জেলার সর্বোচ্চ তাপমাত্র।
জেলা আবহওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক নুরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত রেকর্ড করার মতো বৃষ্টি হয়নি। তবে রোববার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। পুরো মে মাস জুড়ে বৃষ্টিপাত হলেও গরম খুব বেশি কমবে না। তবে তাপপ্রবাহ কমে যাবে ও কিছুটা স্বস্তি ফিরবে।




