ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার (রংপুর), আরটিভি নিউজ

বুধবার, ১৫ মে ২০২৪ , ০৩:৫৪ পিএম


ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে শ্রমিকের মৃত্যু
ছবি : সংগৃহীত

রংপুরে আবারও শুরু হয়েছে তীব্র তাপদাহ। এই গরমে জমির ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে শাহ আলম নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ মে) দুপুরে নগরীর ১০ নং ওয়ার্ডের কেরানীর হাট দেরহালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত শাহ আলমের বাড়ি রংপুরের লাহিড়ীহাটের কলাখামারে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নগরী ১০ নং ওয়ার্ডের দেরহালিয়া এলাকায় জমিতে বোরো ধান কাটার জন্য যান শাহ আলমসহ অন্য শ্রমিকরা। প্রচণ্ড গরমের মধ্যে শাহ আলম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। 

পরে জমির মালিকসহ স্থানীয়রা শাহ আলমকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক শাহ আলমকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হিটস্ট্রোকে মারা গেছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission